বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরলাফিয়ে লাফিয়ে বাড়ছে পোল্ট্রি ও গরুর খাবারের দাম- দৃষ্টি নেই কর্তৃপক্ষের

লাফিয়ে লাফিয়ে বাড়ছে পোল্ট্রি ও গরুর খাবারের দাম- দৃষ্টি নেই কর্তৃপক্ষের

এস এম কামাল হোসেন :  লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে পোল্ট্রি ও গরুর খাবারের দাম। গত দুই তিন মাসে প্রতি ৫০ কেজি খাদ্যের দাম বেড়েছে ২৮৭ টাকা ৫০পয়সা,বেকায়দায় পড়েছে পোল্ট্রি শিল্পের    সাথে জড়িত খামারি এবং ডিলাররা। টাঙ্গাইলের সখীপুরে হাজার হাজার প্রান্তিক খামারি এবং গরুর খামারিরা সব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।

সখীপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সাদা ব্রয়লার মুরগির হাজার হাজার খালি ঘর পড়ে রয়েছে  খামারের মুরগি লালন-পালন করতে  সাহস পাচ্ছে না, যেখানে ১কেজি মুরগি তৈরি করতে খামারিদের খরচ হয় ১২৫ টাকা সেখানে এক কেজি ব্রয়লার মুরগির দাম গত দুই-তিন মাস যাবত গড়ে ১০০থেকে ১০৫টাকা প্রতি কেজি মুরগিতে ২৫টাকা থেকে ২০টাকা লজ হয়।বর্তমানে ৫০ কেজি ব্রয়লার খাবারের দাম২৭২০টাকা।
 সখীপুরের নারিশ খাবারের ডিলার  আজাদ শিকদার বলেন,লেয়ারের ৫০কেজি খাবারের দাম ২৩৭৩ টাকা অথচ গত দুই তিন মাস যাবত একটি ডিমের দাম গড়ে ৫টাকা ৫০ পয়সা। গো খাবারের দাম বেড়েছে প্রতি কেজিতে ৩টাকা অথচ ১ কেজি দুধের দাম ৫০টাকা মাত্র।তিনি বলেন,এভাবে চলতে থাকলে আমাদের পথে বসা ছাড়া উপায় নেই,আমরা প্রধান মন্ত্রীর  হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে নিউ হোপের ডেপুটি জেনারেল ম্যানেজার জাহিদ বলেন, ফিট তৈরি করতে যেসকল উপকরণের প্রয়োজন হয় সবগুলার দাম বেশি হওয়ার কারণে খাদ্যের দাম বেড়ে যাচ্ছে, তিনি বলেন কিছুদিন আগে যেখানে এক কেজি ভুট্টার দাম ছিল ১৯ থেকে ২০টাকা আজকে ৩৩থেকে ৩৫ টাকায় ভুট্টা কিনতে হয়। এবং করোনা কালীন সময়ে বিভিন্ন উপকরণ আনতে অনেক বেশি খরচ হয় যার কারণে সকল প্রকার খাদ্যের দাম বেড়ে যাচ্ছে, তিনি মনে করেন এই বিষয়ের উপরে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তা না হলে পোল্ট্রি শিল্পকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে যাবে।
কাজী ফিডস য়ের ডাঃ ইমরান বলেন, দিনদিন  খাদ্য তৈরীর উপকরণের দাম বৃদ্ধি হওয়ার কারণে খাদ্যের দাম বেড়ে যাচ্ছে, যেমন আজ থেকে দুই মাস পূর্বে ১ কেজি সয়াবিন খৈল ছিল ৩৮টাকা বর্তমানে ৫৪ টাকা ভুট্টা ১৯ টাকা  বর্তমানে ৩২টাকা,চালের খুদ ২২ টাকা বর্তমানে ২৫ টাকা আটাকুড়া ২৩ টাকা বর্তমানে ৩০টাকা, সয়াবিন মিল ৩০ টাকা ছিল ৫৮টাকা, আমরা চেষ্টা করছি সামঞ্জস্য রেখেই খাদ্যের দাম বাড়ানোর। তিনি মনে করেন পোল্ট্রিশিল্পের দিকে সরকারের নজরদারি বাড়ানো দরকার তা না হলে লক্ষ লক্ষ মানুষ  বেকার হয়ে যাবে,এই শিল্প কুক্ষিগত হয়ে যেতে পারে একশ্রেণীর মানুষের হাতে।
সখীপুর পোল্ট্রি ডিলার সমিতির সভাপতি খোকন সিকদার বলেন, আমরা যারা প্রত্যন্ত এলাকায় ডিলারশিপ নিয়ে ব্যবসা করতাম আমরা অনেকেই আজকে ঋণগ্রস্ত, আমাদের নামে মামলা, এ অবস্থা চলতে থাকলে আমাদের পক্ষে আর ব্যবসা চালিয়ে যা সম্ভব নয়, তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোল্ট্রিশিল্পের দিকে নজর দিবেন, আমাদের সমস্যার সমাধান হবে অল্প কিছুদিনের মধ্যেই সকল খাদ্যের দাম কমে যাবে বলে আমরা বিশ্বাস করি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular