বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeজাতীয়আলেমা খাতুন ভাসানীর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলেমা খাতুন ভাসানীর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি : মওলানা ভাসানীর সহধর্মিণী মরহুম বেগম আলেমা খাতুন ভাসানীর ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল মওলানা ভাসানীর মাজারের পাশে মাদরাসা প্রাঙ্গনে বেলা ১২ টার দিকে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী  যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু।
অনুষ্ঠানে অতিথিরা বলেন,মওলানা ভাসানীর সর্ব কাজে বেগম আলেমা খাতুন সব সময় সহযোগিতা করেছেন, তার অনুপ্রেরণা নিয়ে মওলানা ভাসানী এই দেশকে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আজ যদি মওলানা ভাসানী থাকতো তাহলে আওয়ামীলীগ এই ধরনের নোংরা রাজনীতি করতে পারতো নাহ।  বেগম আলেমা খাতুনের মাগফিরাত কামনা করছি।  স্বরণ সভা শেষে মওলানা ভাসানীর মাজার জিয়ারত করা হয়।
স্মরণ সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও মওলানা ভাসানীর নাতী মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুল বারী, সভাপতি মোহাম্মদ হোসেন,জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল হক শাহিন,আলী ইমাম তপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, আশরাফ পাহেলী প্রমূখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular