বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

টাঙ্গাইলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাথাইলকান্দি ২নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে৷

নিহতরা হলেন- উপজেলার এলেঙ্গা পৌরসভার কুড়িঘড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে প্রবাসী সোহেল রানা (২৩) ও হায়াতপুর গ্রামের হেলাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল ও রফিকুল এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতুতে ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রিজের কাছে পৌঁছালে পিছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি এসে তাদের চাপা দিয়ে চলে যায়।

এসময় ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। অন্যদিকে আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বঙ্গবন্ধু সেতু পূর্বথানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। অপরজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular