সোমবার, আগস্ট ৩১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে চেয়ারম্যান প্রার্থী আতোয়ার এর নির্বাচনী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

সখীপুরে চেয়ারম্যান প্রার্থী আতোয়ার এর নির্বাচনী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক:টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ও বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার এর নির্বাচনী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নৌকার প্রার্থী এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার এর উপস্থিতিতে যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আল-আমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমেল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ, শফিউল ইসলাম মুকুল, রাশেদুল হাসান জনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন।

এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিদ্রোহী প্রার্থী সম্পর্কে বলেন, “যারা উন্নয়নের কান্ডারী, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের নৌকা মার্কার বিরোধীতা করে তারা সত্যিকারের আওয়ামী লীগার হতে পারেনা। তাদের বাহিরে একদল, ভিতরে অন্যদল। এদের মতো স্বার্থপর ব্যক্তিকে জনগণ কখনোই বিশ্বাস করেনা, করবেনা।” এই ধরণের স্বার্থপর ব্যক্তিকে বয়কটের আহবান জানিয়ে উপস্থিত বক্তারা নৌকার জয় নিয়ে ঘরে ফিরবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।।

উল্লেখ্য: আগামী ১১ই নভেম্বর যাদবপুর ইউনিয়নসহ সখীপুরে মোট চারটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। যাদবপুর ইউনিয়নে ভোটের হিসেবে এগিয়ে থাকা নৌকার প্রার্থী সাবেক ও বর্তমান চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার স্থানীয় সাংসদ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)এর সহোদর ছোট ভাই, অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বজলুর রহমান বাবুল উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ যিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular