সোমবার, আগস্ট ৩১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে জাতীয় জেলহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে জাতীয় জেলহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে বুধবার ফুল দিয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছোট মনির এমপি, সহসভাপতি শামসুল হক ও আনিসুর রহমান আনিস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা ও জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান প্রমুখ।

আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular