সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় শ্রমিক লীগ নেতা রেজা গুরুতর আহত

টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় শ্রমিক লীগ নেতা রেজা গুরুতর আহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা (৩৮) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আরিফ ফয়সাল জানান, রোববার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রেজাউল ইসলামের উপর একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা রেজাউলের হাত, পা, মেরুদন্ডসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রেজা শহরের দেওলা এলাকার মো. আজাদ আলমগীরের ছেলে। শ্রমিক লীগের রাজনীতিতে আসার আগে রেজা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

হাসপাতালে রেজার সঙ্গে থাকা তার বন্ধু সেলিম সিকদার জানান, রোববার রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular