মুরাদকে ঢুকতে দেবে না বিএনপি

ডা. মুরাদ হাসানকে জামালপুরে অবাঞ্চিত ঘোষণা করেছে জেলা বিএনপি। মুরাদ জামালপুরে প্রবেশ করলে জনগণেকে সাথে নিয়ে তাকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা।

জামালপুর শহরের স্টেশন বাজার রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মঙ্গলবার সন্ধা ৭টায় একপথ সভায় মুরাদ হাসানকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা।

পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সজিব খান, শহর বিএনপির সদস্য সচিব শাহ মাসুদ প্রমুখ।

বিএনপির নেতারা বলেন, খালেদা জিয়া, তারেক রহমান ও জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া মুরাদ হাসানকে জামালপুরে অবাঞ্চিত ঘোষণা করছি। তাকে জামালপুরে ঢুকতে দেয়া হবে না। জনগণকে সাথে নিয়ে তাকে প্রতিহত করা হবে।

এছাড়া মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে বলেও জানিয়েছেন বিএনপি নেতারা।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর