শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে যে গ্রামে ভোটার ১৩ জন

টাঙ্গাইলে যে গ্রামে ভোটার ১৩ জন

নিউজ ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে ভোটার রয়েছে মাত্র একজন। এ ছাড়াও ওই ইউনিয়নের কচুয়া গ্রামে ভোটার সংখ্যা ১২ জন। নির্বাচন কমিশনের ভোটার তালিকায়ও গ্রাম দুটিতে যথাক্রমে একজন এবং ১২ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

কচুয়া গ্রামের একমাত্র ভোটার যিনি তার নাম আবদুর রহমান (৩০)। তিনি ওই গ্রামের ঠান্ডু মিয়া ও হামেলা বেগম দম্পতির ছেলে।

জানা যায়, যমুনার ভাঙনে গ্রাম দুটি প্রায় বিলীন হয়ে গেছে। এসব গ্রামের অধিবাসীরা অন্যত্র আশ্রয় নিয়েছেন। এ কারণে ভোটারদের নামও ওই তালিকায় নেই।

জেলা নির্বাচন কমিশনের ভোটকেন্দ্রের তালিকায় দেখা গেছে, হুগড়া ইউনিয়নের ধুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ১ হাজার ৪৯২ জন। এর মধ্যে ধুলবাড়ি গ্রামে ১ হাজার ৪৯১ জন ও মাধবপুর গ্রামে একজন ভোটার রয়েছেন।

এ ছাড়া কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৫৬২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে চরহুগড়া গ্রামে ২ হাজার ৫৫০ জন ও কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছেন।

হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলম দুলাল আরটিভি নিউজকে জানিয়েছেন, সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আগে প্রায় ৮০০ জন ভোটার ছিল। যমুনার করাল গ্রাসে গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে জেলা নির্বাচনের ভোটার তালিকায় এই গ্রামে একজন ভোটার রয়েছেন। এ ছাড়াও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকায় কচুয়া গ্রামে ১২ জন ভোটার রয়েছেন। এ গ্রামটিও যমুনার ভাঙনে বিলীন হয়ে গেছে।

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে টাঙ্গাইলের ২১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular