নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী এবং ইউপি সদস্যরা দায়িত্ব বুঝে নেন।
এ সময় নব-নির্বাচিত চেয়ারম্যান দুলাল হোসেন , ইউপি সচিব শাহনাজ আক্তার, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক বিএবিএড, মোস্তফা কামালসহ সাবেক ও নব-নির্বাচিত ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
