সখীপুরে অর্ধ গলিত অজ্ঞাত এক লাশ উদ্ধার, নারি -পুরষ সনাক্ত করতে পারেনি পুলিশ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে হাত-পা ও মস্তক বিহীন অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার রাত ১১টার দিকে স্থানীয়রা উপজেলার কালমেঘা সালদা নদীতে ওই লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করে।

লাশের মস্তক, দুই হাত ও পা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মজিবুর রহমান বলেন, দুই হাত-পা ও মস্তক বিহীন অজ্ঞাত লাশটি অর্ধ গলিত থাকায় লাশটি নারী নাকি পুরুষের সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর