• নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাতীয়তাবাদী (বিএনপি) দলের অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় আগের কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। এতে ৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন দলটি।

যুবদলের এ কমিটিতে নতুন সভাপতি হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। আগের কমিটিতে তিনি সাধারণ সম্পাদক ছিলেন ও সাধারণ সম্পাদক হয়েছেন মোনায়েম মুন্না। আগে কমিটিতে সহ-সভাপতি ছিলেন।

শুক্রবার (২৭ মে) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

নতুন কমিটির অন্য ৬ সদস্য হলেন- সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ১নং যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ২নং যুগ্ম-সম্পাদক গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার ও দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল (সহ-সভাপতির পদ মর্যাদা)।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।

কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় এক মাস পর ১১৪ সদস্যের আবার আংশিক কমিটি ঘোষণা করা হয়। মেয়াদ শেষেও পূর্ণাঙ্গ না হওয়ায় ওই কমিটি দিয়েই চলছিল সংগঠনের কার্যক্রম।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর