- নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক টাঙ্গাইলে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ বাস্তবায়নে ভ্রাম্যামাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মে) সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে ৩ টি হাসপাতাল সিলগালা এবং ৩ টি হাপাতালকে জরিমানা করা হয়েছে।
এসময় টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় পদ্মা ডিজিটাল ক্লিনিক, আমানত ক্লিনিক এন্ড হসপিটাল ও স্বদেশ ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টারে তাৎক্ষনিকভাবে বন্ধের নির্দেশ দিয়ে সিলাগালা করে দেওয়া হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দি সিটি ক্লিনিককে ২০ হাজার টাকা, কমফোর্ড হাসাপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা ও ডিজিল্যাব ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানাসহ আগামীকাল রবিবার (২৯ মে) দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এসময় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন এবং সদর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ শরিফুল ইসলাম ও জেলা সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন জানান, বৈধ কোন কাগপত্র না থাকায় ৩টি ক্লিনিক সিলগালা করা হয়েছে।
এছাড়া ডিজিল্যাবে সিজারিয়ান রোগী থাকায় ৩০হাজার জরিমানা করে আগামীকাল রবিবার দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর সেটাকে সিলগালা করা হবে।
এছাড়া শহর ও শহরতলীতে ১৫ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক অবৈধ রয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
