খাবার, তেল-চর্বিজাতীয় কিছু বা শক্ত ধরনের জিনিস অসাবধানতায় পড়ে বেসিনের পানি নির্গমন পথ আটকে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। জেনে নিন সহজ উপায়ে কীভাবে পরিষ্কার করবেন বেসিনের পাইপ।
এক কাপ বেকিং সোডা ও এক কাপ ভিনেগার ঢেলে দিন বেসিনে। ১৫ মিনিট অপেক্ষা করে গরম পানি ঢেলে পরিষ্কার করে নিন।
আধা কাপ লবণ ঢেলে দিন বেসিনের ড্রেনে। দুই লিটার পানি ফুটিয়ে গরম পানি ঢেলে দিন ঠিক আধা ঘণ্টা পর। ধীরে ধীরে ঢালবেন পানি। দুই লিটার পানি ঢালা হলে আরও খানিকটা গরম পানি ঢালুন যেন লবণ পুরোপুরি দূর হয়। লবণের সঙ্গে সঙ্গে দূর হবে জমে থাকা ময়লাও।
পানি ফুটিয়ে কয়েক চামচ ডিটারজেন্ট মিশিয়ে বেসিনে ঢেলে দিলেও উপকার পাবেন।
কোনোভাবেই ময়লা দূর না হলে বেসিনের উপরের নেটের অংশ খুলে লম্বা ক্লিনিং টুল ভেতরে ঢুকিয়ে দিন। চুলের মতো কিছু থাকলে সেটা উঠে আসবে।
হাজার ঘষামাজা করলেও বেসিন ঠিকমতো পরিষ্কার হয় না ? দু’দিন যেতে না যেতেই ফের নোংরা হয়ে যায়? রইল রান্নাঘর ও বাথরুমের বেসিন ঝকঝকে রাখার ঘরোয়া উপায়–
(১) পোর্সেলিনের ওয়াশ বেসিন চকচকে রাখতে বেকিং সোডা, লেবুর রস আর কয়েক ফোঁটা বাসন ধোয়ার লিক্যুইড সাবান মিশিয়ে নিন। এবার মিশ্রণটি বেসিনে মাখিয়ে কিছুক্ষণ ওইভাবেই রেখে দিন। তারপর স্ক্রাবার দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।
(২) স্বচ্ছ কাচের বেসিনে দাগ-ছোপ দূর করতে জল আর ভিনিগারের মিশ্রণ ব্যবহার করুন। পরিষ্কারের পর অবশ্যই শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে।
(৩) স্বচ্ছ কাচের বেসিনে দাগ-ছোপ দূর করতে জল আর ভিনিগারের মিশ্রণ ব্যবহার করুন। পরিষ্কারের পর অবশ্যই শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে।
সেরামিকের বেসিনে অ্যাসিড বা কড়া সাবান ব্যবহার করবেন না। লিক্যুইড বা গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করুন।
(৪) সেরামিকের বেসিনে অ্যাসিড বা কড়া সাবান ব্যবহার করবেন না। লিক্যুইড বা গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করুন।
সিংকের ড্রেন বন্ধ হয়ে যায় ? ড্রেনের মুখে নেট ব্যবহার করলে খুব দ্রুত ময়লা পরিষ্কার করা যায়। সিংক পরিষ্কার রাখতে লিক্যুইড বা গুঁড়ো সাবান নিয়ে স্ক্রাবারের সাহায্যে তেল চিটচিটে এবং দাগযুক্ত জায়গা ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। স্যাভলন অথবা ডেটল দিয়ে চারপাশ মুছে জল দিয়ে ধুয়ে ফেলুন।
(৫) সিংকের ড্রেন বন্ধ হয়ে যায় ? ড্রেনের মুখে নেট ব্যবহার করলে খুব দ্রুত ময়লা পরিষ্কার করা যায়। সিংক পরিষ্কার রাখতে লিক্যুইড বা গুঁড়ো সাবান নিয়ে স্ক্রাবারের সাহায্যে তেল চিটচিটে এবং দাগযুক্ত জায়গা ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। স্যাভলন অথবা ডেটল দিয়ে চারপাশ মুছে জল দিয়ে ধুয়ে ফেলুন।
(৬) সবসময় বেসিনের কল ভালভাবে বন্ধ রাখুন, জল পড়ার দাগই একসময় স্থায়ী রূপ ধারণ করে। লিক্যুইড বা গুঁড়ো সাবানের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে বেসিন পরিষ্কার করলে নিমেষে ঝকঝকে হয়ে ওঠে।
(৭) বেসিনে ন্যাপথলিন ব্যবহার করুন, দুর্গন্ধ এড়ানো যায়। দিনের শেষে বেসিনের মধ্যে গরম জল ঢেলে দিলে পাইপের মধ্যে থাকা জীবাণূ মরে যায়। মাঝেমধ্যে বেসিনে নুন ছড়িয়ে রাখতে পারেন। এতেও জীবাণূ প্রতিরোধ সম্ভব।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।