শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপনের উদ্যোগে গাছের চারা বিতরণ

ভূঞাপুরে উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপনের উদ্যোগে গাছের চারা বিতরণ

  • নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা, স্বাস্থ্যসেবা প্রদান, গাছের চারা বিতরণ ও দুই প্রসূতি নারীকে ৫ হাজার করে নগদ অর্থ প্রদান করেছে উদ্যেক্তা উন্নয়নে উদ্দীপন। সোমবার বেলা সাড়ে ১২ টায় উদ্দীপন ভূঞাপুর উপজেলা শাখা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা শাখা কার্যালয়ের শাখা ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন- ঘাটাইল আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল জব্বার, বিশেষ অতিথি ছিলেন- ঘাটাইল আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফাতেমা প্রমূখসহ অন্যান্যরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular