- ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে এবং নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম মেম্বারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। অনুষ্ঠান উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদু ভাই।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সভাষ চন্দ্র, জামিলুর রহমান মিরন, উপজেলা চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম প্রমুখ।
