বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে শিহাব হত্যা মামলায় ৪ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর

টাঙ্গাইলে শিহাব হত্যা মামলায় ৪ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক: শিহাব হত্যা মামলার ৪ আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৫ সেপ্টেম্বর) শিহাব হত্যা মামলা রহস্য উদঘাটনের জন্য মামলাটি সিআইডির তদন্ত কর্মকর্তা আরিফ ফয়সাল আসামিদের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- ওই মামলার ২নং আসামি বিপ্লব (৩০), ৩নং আসামি আশরাফ (৩০), ৪নং আসামি মাসুম (৪০) ও ৬নং আসামি বিজন (৪০)।

উল্লেখ্য, এর আগে ১০ আগস্ট টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাসুদ পারভেজ এর আদালতে তারা আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। পরে বিচারক উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শোনার পর বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

গত ২০ জুন শহরের সুপারি বাগান এলাকায় সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবনের সাত তলা থেকে শিহাব মিয়ার লাশ উদ্ধার করা হয়। শুরু থেকেই শিশুটিকে হত্যার অভিযোগ তুলে আসছিল তার পরিবার। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর র‌্যাব সাতজন শিক্ষক ও পুলিশ দুইজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পরে র‌্যাব তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনও তথ্য না পাওয়ায় তাদের সাতজনকে ছেড়ে দেয়। পরে ২৭ জুন নিহত শিহাবের মা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার আগে শিক্ষক নাসির ও আবু বক্করকে আটক করলেও মামলায় নাসিরের নাম না থাকায় তাকে ছেড়ে দেয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular