বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

সখীপুরে অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার নকিল বিলে অভিযান চালিয়ে তিন লাখ টাকার অবৈধ দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মৎস্য অফিস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বহেড়াতৈল ইউনিয়নের নকিল বিলে অভিযান চালানো হয়। অভিযানে ৫৪ টি চায়না দুয়ারি এবং ১৫ টি কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালগুলোর মুল্য প্রায় তিন লাখ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, নকিল বিলে অভিযান চালিয়ে অবৈধ দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এভাবে ছোট মাছ ধরলে দেশে মাছের সংকট দেখা দেবে। এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular