বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় এই হাই-ভোল্টেজ ম্যাচ। শুরু থেকেই ছন্দময় খেলা খেলতে থাকে দুই দল। প্রথমদিকে আর্জেন্টিনার থেকে বেশি আক্রমণাত্বক খেলে ফ্রান্স। যদিও প্রথমার্ধে ৬৯ ভাগ বল আর্জেন্টিনার পায়ে আর ৩১ ভাগ বল ছিল ফ্রান্সের পায়ে। তবে খেলার সময় বাড়ার সাথে সাথে আক্রমন বাড়ে আর্জেন্টিনার।
খেলা শুরু হওয়ার ৮ মিনিটের মাথায় ফ্রি কিক পায় ফ্রান্স। দারুণ শর্ট করলেও বারে লেগে ফিরে আসে বল কিন্তু ১২ মিনিটে পাওয়া পেনাল্টি আর মিস হয়নি পগবাদের। ১-০ গোলে এগিয়ে থাকলেও ম্যাচের ৪০ মিনিটে ডি মারিয়ার দারুণ শর্টে সমতায় ফেরে আর্জেন্টিনা। প্রথমার্ধে ১-১ সমতায় যায় দুই দল।
প্রথমার্ধ শেষে আরও বেশি আক্রমন চালায় আর্জেন্টিনা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৪৮ মিনিটে মেসির দেওয়া পাসে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৫৭ মিনিটে চলতি বিশ্বকাপের অন্যতম সেরা গোল করে সমতায় ফেরে ফ্রান্স। ম্যাচের ৬৩ মিনিটে এমবাপের গোলে এগিয় যায় ফ্রান্স। ৬৭ মিনিটে এমবাপে আরও এক গোল করলে চলতি বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। ৪ গোল খেয়ে বিধ্বস্ত আর্জেন্টিনা আর খেলায় ফেরতে পারেনি। বরং আরও বেশ কিছু সুযোগ মিস করে ফ্রান্স।
তবে অতিরিক্ত পাওয়া সময় থেকে একটি গোল শোধ করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হলে ৪-৩ গোলে জয় পায় ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপে ভক্তদের কাঁদিয়ে এখানেই শেষ আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন। লজ্জাজনক এই হারের শোক কবে ভুলতে পারে আর্জেন্টিনা সেটাই এখন দেখার অপেক্ষা। এই হারের ফলে নকআউট পর্ব থেকে বিদায় নিল আর্জেন্টিনা। আর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স।
ফ্রান্সের বিপক্ষে আজকের ম্যাচে আর্জেন্টিনার একাদশে ছিলেন না হিগুয়াইন। তার পরিবর্তে প্রথমবারের মত বিশ্বকাপ একাদশে সুযোগ পায় বোকা জুনিয়র্সের পাভন। সর্বশেষ নাইজেরিয়ার বিপক্ষে একাদশ থেকে শুধু হিগুয়াইনই বাদ পড়েছিলেন এই ম্যাচে। হলুদ কার্ডের খরগ মাথায় থাকলেও মাচেরানো, ওটামেন্ডি, মার্কাদো ঠিকই জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার একাদশে।
পক্ষান্তরে, ডেনমার্কের বিপক্ষে একদম দ্বিতীয় সারির দল নামালেও আর্জেন্টিনার বিপক্ষে শক্তিশালী দল নিয়েই একাদশ সাজিয়েছিলেন কোচ দিদিয়ের দেশম। পল পগবার সঙ্গে মিডফিল্ড ছিলেন চেলসির কান্তে।
আর্জেন্টিনার একাদশ : আরমানি, তালিয়াফিকো, রোহো, ওটামেন্ডি, মার্কাদো, বানেগা, মাচেরানো, এনজো পেরেজ, ডি মারিয়া, মেসি, পাভন।
ফ্রান্স একাদশ : লরিস, পাভার্ড, ভারানে, উমতিতি, হার্নান্দেজ, পগবা, কান্তে, মাতৌদি, গ্রিজম্যান, জিরু, এমবাপে।
