টাঙ্গাইলে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে শিয়ালের কামড়ে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বাসাইল পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাসাইল পৌরসভার দক্ষিণ পাড়া এলাকার মৃত চান খা’র স্ত্রী ফাতেমা বেগম (৭৫) মৃত মিজানুর রহমানের ছেলে মঙ্গল মিয়া (৬৫), জাকির হোসেনের ছেলে রাফি (৩), শফিকুল ইসলামের ছেলে শিশির (২৩) ও জাহিদুল ইসলামের মেয়ে উর্মি (১৪)।

বাসাইল পৌরসভার কাউন্সিলর প্রিন্স মাহমুদ জানান, সন্ধ্যায় নারীসহ পাঁচজনকে শিয়ালে কামড় দেয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে ৩ জনকে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে।বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ডি এম রাফিউর রহমান জানান- শিয়ালের কামড়ে আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশস্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর