বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে অবৈধ দোকানপাট উচ্ছেদ, স্বস্তি ফিরেছে পথচারীদের

টাঙ্গাইলে অবৈধ দোকানপাট উচ্ছেদ, স্বস্তি ফিরেছে পথচারীদের

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় পার্কিংয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে তোলা ছোট-বড় ১০টি ফুচকা-চটপটি ও ফাস্ট ফুডের দোকান উচ্ছেদ করা হয়েছে। একইসাথে টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা ও ভিক্টোরিয়া রোডের ভ্রাম্যমাণ ৫টি ফাস্টফুডের ফুড-কার্ট দোকানও উচ্ছেদ করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন- টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম। এই উচ্ছেদ অভিযানের ফলে পথচারীদের মাঝে স্বস্তি ফিরেছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম জানান, রাস্তায় যানবাহন ও ফুটপাতে পথচারীদের চলাচলের সুবিধার্থে টাঙ্গাইল পৌরসভার অধীন ক্যাপসুল মার্কেট, শহীদ জগলু রোড, খালপার রোডসহ সুপার মার্কেটের সামনে ছোট-বড় অবৈধভাবে বসানো দোকান উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর বলেন, পথচারী ও যানবাহন চলাচলে অসুবিধার জন্য এসব দোকান মালিকদের পূর্বেই নোটিশ ও মাইকিং করা হয়েছিল। কিন্তু তারা সেটি তোয়াক্কা না করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিল। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এই অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সতর্ক করে দেওয়া হয়েছে।

টাঙ্গাইল পৌর শহরের ক্যাপসুল মার্কেটের সামনে অবস্থিত টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বিদ্যালয়ে যাতায়াতে অসুবিধার সম্মুখীন হয়ে আসছিল। ফলে বেশ কয়েক মাস ধরে বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচারিত হওয়ার ফলে জনমত তৈরি হয়। পরে জেলা প্রসাশন, পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular