নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইলের সখীপুরে নাঈম এন্টারপ্রাইজের একটি ফিড মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভুট্টা, গবাদিপশু, পোল্ট্রি ও মাছের খাদ্যসহ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মিলের মালিক মো. হাসমত আলী।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার আন্দি গ্রামে অবস্থিত ওই ফিড মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত মিলের মালিক মো. হাসমত আলী জানান, তাঁর প্রতিষ্ঠানে মজুত রাখা বিপুল পরিমাণ ভুট্টা এবং গবাদিপশু, পোল্ট্রি ও মাছের খাদ্য আগুনে পুড়ে গেছে। এতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
হঠাৎ এ অগ্নিকাণ্ডে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মিলের মালিক। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
