রবিবার, এপ্রিল ১২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৫

সখীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২৫

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। গত শুক্র ও শনিবার উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া ও নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওইসব এলাকায় এখন পাগলা কুকুর আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থীরা ভয়ে স্কুল কলেজে আসা প্রায় বন্ধ করে দিয়েছে বলে জানান এলাকাবাসী ।

জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া এলাকার পাগলা কুকুরের কামড়ে আবদুস ছবুর মিয়া (৩০), রবিন মিয়া (২৩), জাফর আহমেদ (২৫), আয়শা আক্তার (১১), মোশারফ হোসেন (২৮) সহ ৭ জন এবং শনিবার সকালে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কাকলী আক্তার (১০), আহসান মিয়া (১৭), নাছির উদ্দিন (১২), নলুয়া মাদরাসার হুজুর জোনায়েদ আহমেদ (৪০)সহ ১৮ জনকে কামড়িয়ে আহত করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular