এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সিএনজি চালিত অটোর চাপায় বহুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ মিন্টু (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার সখীপুর-বাটাজোর সড়কের কীর্ত্তণখোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ মিন্টু বহুরিয়া ইউনিয়নের কালমেঘা ছলংগা গ্রামের মৃত আ: লতিফের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় আওয়ামী পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, বহুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ মিন্টু মঙ্গলবার বিকেল চারটার দিকে জেলা শহর টাঙ্গাইল থেকে কাজ শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী কালমেঘা ছলংগা যাওয়ার পথে সখীপুর-বাটাজোর সড়কের কীর্ত্তণখোলা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটো তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সখীপুরে সিএনজি চাপায় আ.লীগ নেতার মৃত্যু
RELATED ARTICLES
