সাইফুল মজুমদার, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ আজ ১৭ মে, আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। উৎসবমূখর পরিবেশে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বঙ্গবন্ধু হল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় শহিদ মিনারের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগকর্মী সজীব তালুকদার, সাইদুর রহমান, নিবিড় পাল, তাছিকুল ইসলাম তুষার, জুবায়ের পারভেজ, রাজিব মোল্লা, জাবির ইকবাল, দিপক সরকার, রাশেদুল ইসলাম বাঁধন, ফয়সাল আহম্মেদসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
