মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঅসহায় পরিবার, টাকার অভাবে চিকিৎসা বন্ধ

অসহায় পরিবার, টাকার অভাবে চিকিৎসা বন্ধ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল ঘাটাইলের উপজেলার পৌর ৯ নং ওয়ার্ডের উওরপাড়া আরশেদ আলীর ছেলে আরমান গত ২৮জুন অটোয় অ্যাক্সিডেন্ট হয়ে একটি পা ভেঙে যায়। টাকার অভাবে বর্তমানে থেমে আছে চিকিৎসা, অপারেশন করানো যাচ্ছে না।

আরমানের বাবা আরশেদ আলী জানান, তিনি একজন হতদরিদ্র,দেখার মত কেউ নাই। তাদের ঘরে ৫ ছেলে ও ১মেয়ে রয়েছে। তাদের অভাবের সংসার। ছেলেটির চিকিৎসা করাতে গিয়ে তার গরিব বাবা-মা এখন সর্বস্বান্ত। এদিকে আরমানের চিকিৎসার কোনো উন্নতি না হওয়ায় টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি আছে।

এদিকে আরমানের বাবা বলেন অপারেশন না করানো হলে ছেলেকে বাঁচানো সম্ভব হবে না। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৫০ হাজার টাকা, যা তার গরিব বাবা-মার পক্ষে যোগার করা সম্ভব না। ফলে ছেলেটির অপারেশন করা সম্ভব হয়নি। ফলে দিন দিন পা ফুলে যাচ্ছে এবং পা ব্যাথায় কান্না করছে ও দুঃসহ যন্ত্রণায় কাতরাচ্ছে। তারা দ্রুত অপারেশন করতে চান।

এদিকে টাকা যোগার করতে না পারায় ছেলেটির অপারেশন করা সম্ভব হচ্ছে না। তাই আরমানের বাবা সমাজের বিত্তবান ও দয়াবান ব্যক্তিদের সহায়তা কামনা করছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular