বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কালিহাতীতে মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কালিহাতি প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে আব্দুল হামিদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার  বিকেলে উপজেলার হাসড়া পূর্বপাড়া এলাকায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,  উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা এ আদালত পরিচালনা করেন।

জানা যায়,  মাটি ব্যবসায়ী আব্দুল হামিদ উপজেলার হাসড়া পূর্বপাড়া এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ব্যবসা করছিলেন। সংবাদ পেয়ে বৃহস্পতিবা বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,  উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা   ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular