শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে সাড়ে ১৭ লাখ টাকা হেরোইন জব্দ, ৩ মাদক কারবারি গ্রেফতার

কালিহাতীতে সাড়ে ১৭ লাখ টাকা হেরোইন জব্দ, ৩ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে সাড়ে ১৭ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা দক্ষিণ ডিবি পুলিশ।

গত সোমবার (৭ মার্চ) রাতে উপজেলার কস্তুরিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

গ্রেফতারকৃতরা হলেন- কালিহাতীর ইব্রাহীম (৩২), ময়মনসিংহের ফুলবাড়ির এসহাক আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩৯) ও আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কস্তুরিপাড়া এলাকায় চান মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এ সময় ১৭৫ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সরকার করে আসছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular