শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeদেশের খবরগণধর্ষণের শিকার নারী বিউটিশিয়ান

গণধর্ষণের শিকার নারী বিউটিশিয়ান

গাজীপুরের শ্রীপুরে নারী বিউটিশিয়ানকে (১৮) গণধর্ষণের অভিযোগে দুই  যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের বলদীঘাট বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃত দুই যুবক হলেন- উপজেলার শিমুলতলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কামরুজ্জামান(৪০), ও ধামলই গ্রামের আবুল কালামের ছেলে মো. গোলাপ(৩৩)।

ভুক্তভোগী নারীর (১৮) বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশালে। তিনি স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় কাওরাইদ ইউনিয়নের জৈনক মোস্তাফার সাথে প্রেমের সম্পর্ক হয়। এই সুবাদে গত ১৫ অক্টোবর সন্ধ্যা পৌনে ছয়টার সময় ভাগনির পাত্র দেখতে এক বান্ধবীকে নিয়ে পাত্র আল আমিনের বাড়িতে যান। সেখান থেকে পাত্র দেখা শেষ করে রাত দশটার দিকে কাওরাইদ বাজার থেকে সিএনজি যোগে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হন।

সিএনজিটি রাত সাড়ে দশটার সময় বলদীঘাট পৌছা মত্রই আসামিসহ অজ্ঞাতনামা একজন ভুক্তভোগী নারীর সিএনজির গতিরোধ করে। এর পর ভুক্তভোগী নারীকে জোরপূর্বক তুলে বলদীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ভুক্তভোগী নারী জানায়, তার বান্ধবীকে অভিযুক্তরা প্রথমে একটি রুমের ভেতর আটকে রাখে। এর পর তাকে আরেকটি রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

স্থানীয় আতিক হোসেন বলেন, এ অবস্থায় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা তাকে ফেলে চলে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, এর কিছুক্ষণ পর টহল পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগীর দেওয়া তথ্য মতে তিনজনকে আটক করলেও রসি সরকার নামে একজনকে ছেড়ে দেয় পুলিশ।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক অপারেশন মো. গোলাম সারোয়ার বলেন, গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular