সোমবার, জুন ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ঘাটাইলে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে (৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেমবর) দুপুরে ধর্ষণের অভিযোগে লক্ষিন্দর ইউনিয়নের আকন্দের বাইদ (কাজীপাড়া) এলাকায় আব্দুল আলীর ছেলে মো. শাকিল (২৫)কে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।
ধর্ষিতার মা জানায়, সকালে মেয়েকে হঠাৎ খুঁজে না পেয়ে ডাকা ডাকি করলে পাশের বাড়িতে চিৎকারের আওয়াজ পাই। পরে পাশের বাড়ির শাকিলের ঘর থেকে দৌড়ে আসে। জিজ্ঞাস করলে কান্না করে ধর্ষণের কথা জানায়।
স্থানীয়রা জানায়, বখাটে শাকিল একজন চিহ্নিত মাদকসেবী। এর আগেও মাদকসহ এলাকাবাসী আটক করে। শিশুকে চকলেটের লোভ দেখিয়ে কৌশলে ডেকে নিজ ঘরে ধর্ষণ করে পরে পুলিশ অবগত করেন।
লক্ষিন্দর ইউপি সদস্য হাবিবুর রহমান খান জানান, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ধর্ষককে অবরুদ্ধ দেখে পুলিশে খবর দেই। পরে পুলিশ আটক করে।
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আলাল মিয়া জানান, তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক শাকিলকে থানায় সোপর্দ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে আটক শাকিলকে আসামি করে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular