বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাচট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ডিজিএফআই কর্মকর্তার টাঙ্গাইলের মিনহাজুল ইসলাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ডিজিএফআই কর্মকর্তার টাঙ্গাইলের মিনহাজুল ইসলাম

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মিনহাজুল ইসলাম (৪৩) নামে এক ডিজিএফআই কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে নৌবাহিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিনহাজুল ইসলাম নৌবাহিনীর সদস্য ও ডিজিএফআই চট্টগ্রাম কার্যালয়ের বন্দর ডেস্কে চিফ পেটি অফিসার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন

বলেন, ‌‘মোটরসাইকেলযোগে পতেঙ্গা থেকে বন্দরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুপুর ১টার দিকে গুরুতর আহত হন মিনহাজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নৌবাহিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular