রাতে বাড়ি ফেরার পথে চলন্ত গাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মা ও তার শিশুকন্যা। পরে গাড়ি থেকে তাদের একটি নালায় ছুঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের খুঁজছে।

গতকাল (রোববার) রাতে ভারতের হরিদ্বারের রুরকিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একটি ধর্মীয় স্থান থেকে বাড়ি ফিরছিলেন এক নারী ও তার ছয় বছরের শিশুকন্যা। রাস্তায় সোনু নামে এক ব্যক্তি গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। সেই সময় গাড়িতে ছিলেন সোনুর আরও কয়েকজন বন্ধু।

এরপরই চলন্ত গাড়িতে ওই নারী ও তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর একটি নালায় তাদের ফেলে দেন অভিযুক্তরা।

কোনোভাবে ওই অবস্থায় থানায় পৌঁছান নারী। তারপরই তিনি অভিযোগ দায়ের করেন। তবে গাড়িতে ঠিক কতজন ব্যক্তি ছিলেন, তা স্পষ্ট করে বলতে পারেননি নির্যাতিতা। শুধুমাত্র সোনুর নাম উল্লেখ করেন তিনি। নারীর দাবি, গাড়ি চালাচ্ছিলেন সোনু।

রুরকির সিভিক হাসপাতালে ওই নারী ও তার মেয়েকে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর