Homeবিবিধজবি ছাত্রদলের দুই গ্রুপে ফের সংঘর্ষ, আহত ৩

জবি ছাত্রদলের দুই গ্রুপে ফের সংঘর্ষ, আহত ৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে সংঘটিত এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন—অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাদুদ, লোকপ্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন এবং বাংলা বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী ইমরান হোসেন ইমন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভিক্টোরিয়া পার্কের চায়ের দোকানের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়। প্রাথমিকভাবে ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আজম খান জানান, দুই গ্রুপের নাম তিনি জানেন না। তবে, সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনি বলেন, “আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি এখন মোটামুটি কামডাউন। এখন একটু শান্ত। উল্লেখযোগ্যভাবে আহত হয় নাই, মানে উল্লেখ করার মত কেউ আহত হয় নাই টুকটাক হয়তো লেগেছে।”

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের তৃতীয় তলায় ‘শিক্ষা ভাবনা, ওরিয়েন্টালিজম এবং চিন্তার মৌলিকত্ব’ বিষয়ে পাঠচক্রের আয়োজন করেন সদস্যসচিব শামসুল আরেফীন।

এর প্রেক্ষিতে ফেসবুকে তীব্র সমালোচনা করে পোস্ট দেন যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিক। সেখানে তিনি লেখেন, “একটা পাডা কতগুলো ছাত্রলীগ, শিবির আর হাইব্রিড নিয়ে ধাপ্পাবাজির ক্লাস খুলছে। যেখানে ওর মতো গরু তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। এই পাডা কথা বলতে বলতে দাঁড়ানো অবস্থা থেকে প্রায় মাটিতে শুয়ে পরে। জাস্ট লাইক এ্যা জোকার..!! তুমি না হয় এরওর পা টিপে সামহাউ কিছু একটা হইছো। তুমি যেই ভেড়ার ১২-১৩ জনের পাল তৈরি করেছো- ওখানে আলো ছড়াবে এমন কাউকে দেখছি না..!! সব ধূলোয় অন্ধকার হাইব্রিড, লীগ আর শিবির। সতর্কবার্তা-ভাইয়া চরিত্র বদলাও, না হলে বদলে দেওয়া হবে। রাস্তার ছালছাড়া অথর্ব নেড়িকুকুর।”

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট শেষে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

RELATED ARTICLES

Most Popular