বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে গণপিটুনিতে চোর নিহত

টাঙ্গাইলে গণপিটুনিতে চোর নিহত

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে গণপিটুনিতে কথিত সাদেক (৩৩) নামের এক চোর নিহত হয়েছে। বুধবার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় চোরের খাওয়ানো খাবারের বিষক্রিয়ায় ৩ জন আহত হয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও ঘটনাসূত্রে জানা যায়, দুই মাস আগে নিহত ওই চোর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে রতন মিয়ার বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে আসে। সেখানে দুদিন কাজ করা অবস্থায় রতন মিয়ার বাড়িতে থাকার জায়গা না থাকায় সে প্রতিবেশী লিবিয়া প্রবাসী মজনু মিয়ার বাড়িতে তার রাত্রিযাপনের ব্যবস্থা করে দেয়।

সেই সুবাদে মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে নিহত সাদেক নামের ওই ব্যক্তি প্রবাসী মজনু মিয়ার বাড়িতে যায়। পরে নিহত চোর সাদেক তার সাথে আনা জুস, বিস্কিট ও রসমালাই বাড়িতে থাকা সবাইকে কৌশলে খাওয়ায়। সেই খাবার খাওয়ার পর হুজুর রুহুল আমিনের সন্দেহ হলে প্রবাসীর স্ত্রী মর্জিনাকে ফোনে জানায়। মর্জিনা পরবর্তীতে তার প্রতিবেশী সবাইকে ফোনে ঘটনাটি জানালে তারা ওই বাড়িতে গিয়ে দেখেন মসজিদের হুজুর ও প্রবাসীর দুই মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে ও বাড়ির সব জিনিসপত্র একত্র করে বস্তাবন্দি করার প্রক্রিয়া চলছিল।

পরে উপস্থিত সবাই সাদেককে ব্যাপক গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে ভোর রাতে পুলিশ ঘটনাস্থল থেকে আহত সবাইকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনীতে ভর্তি করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular