বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে গণপিটুনীতে গরু চোর নিহত

টাঙ্গাইলে গণপিটুনীতে গরু চোর নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে গণপিটুনীতে অজ্ঞাত এক গরু চোর নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বলেন, রোববার ভোররাতে গরু চোরের দল উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে হানা দেয়। গোয়াল ঘর থেকে চোররা গরু নিয়ে যাওয়ার সময় টের পেয়ে বাড়ির লোকজন ডাক চিৎকার দেয়।

এ সময় গ্রামবাসী এগিয়ে এসে চোরের দলকে ধাওয়া দেয়। তারা এক গরু চোরকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধাওয়া খেয়ে চোরের দলের অপর সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। নিহত গরু চোরের পরিচয় জানা যায়নি। পুলিশ সকালে নিহত গরু চোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular