মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে গোসল করতে গিয়ে প্রাণ গেলো যুবকের

টাঙ্গাইলে গোসল করতে গিয়ে প্রাণ গেলো যুবকের

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীর ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে আকাশ মজুমদার(২০) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার(৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালিহাতী উপজেলার বর্তা এলাকায় ঝিনাই নদীর তালতলা ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আকাশ মজুমদার ওই গ্রামের হারান মজুমদারের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয়রা জানায়, আকাশ মজুমদার শুক্রবার সকাল ১১টার দিকে নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তিনি নদীর পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি দল ৩০মিনিটের চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular