সোমবার, আগস্ট ৩১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে চারদিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু

টাঙ্গাইলে চারদিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু

নিউজ ডেস্ক:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির উদ্যোগে টাঙ্গাইলে চারদিন ব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

জেলা প্রশাসক ড.আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

স্থানীয় সরকারের সহযোগিতায় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা আর জেলা প্রশানের উদ্যোগে আয়োজিত মেলায় ৩০ বইয়ের স্টল অংশ নিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular