শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ট্রাক কেড়ে নিল ২ প্রাণ, তখন ঘুমাচ্ছিল ড্রাইভার

টাঙ্গাইলে ট্রাক কেড়ে নিল ২ প্রাণ, তখন ঘুমাচ্ছিল ড্রাইভার

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কাঠ বোঝাই এক‌টি ট্রাক উ‌ল্টে দুই শ্রমি‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ‌তে আহত হ‌য়ে‌ছে ৩জন। নিহত শ্রমিক সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবহুলী গ্রামের ছলিম উদ্দিনের ছেলে সরোয়ার হোসেন (৩৫)। অপর শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাতু‌লী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, কাতুলী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ইটভাটার কাঠ কিনে ট্রাকটি টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো।

ত‌বে ওই ট্রাক‌টির চালক হেলপারকে দি‌য়ে গা‌ড়ি চালা‌তে দি‌য়ে তিনি ট্রা‌কেই ঘুমাচ্ছিলো। প‌রে ট্রাক‌টি কাতুলী এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়‌কের নিচে পড়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই একজন শ্রমিক নিহত হয়। দূর্ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular