শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে তিন বছরের শিশু পুত্রকে নিয়ে এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার গড়াসিন এলাকায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার নামদার কুমুল্লী এলাকার সিঙ্গাপুর প্রবাসী শাহীনুল ইসলামের স্ত্রী বৃষ্টি আক্তার (২৩) ও তার তিন বছরের ছেলে।

স্থানীয়রা জানান, বৃষ্টি আক্তারের সাথে তার স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে কলহ চলে আসছিল। সেই সূত্রধরে আজ সকালে বৃষ্টি আক্তার স্বামীর বাড়ির লোকজনের সাথে রাগ করে বাবার বাড়ি পাশের এলাকা গড়াসিনে চলে যায়। পরে সেখান থেকে গিয়ে ওই এলাকায় ছেলেকে নিয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ নিয়ে আত্মহত্যা করে।

টাঙ্গাইল (ঘারিন্দা) রেল স্টেশন মাষ্টার জালাল উদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ তার পরিবার নিয়ে গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular