বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলটাঙ্গাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

টাঙ্গাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে বজ্রপাতে ছানোয়ার হোসেন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নাইকানীবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক ছানোয়ার নাইকানীবাড়ি দক্ষিণপাড়া বিলে ঘাস কাটতে যায়। এসময় বৃষ্টি শুরু হলে একপর্যায় বজ্রপাতে তিনি
ঘটনাস্থলেই নিহত হয়। ওই কৃষক বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকে। প্রায় এক ঘন্টা খোঁজাখুজির পর ওই বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। তবে এখনি খোঁজ নিচ্ছি।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular