মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
Homeবিবিধটাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেলো স্বামীর, আহত স্ত্রী

টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেলো স্বামীর, আহত স্ত্রী

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ময়সের আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ময়সের আলী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি এলাকার বাসিন্দা। তার স্ত্রী আহত লিপি বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শফিকুল ইসলাম জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল বাসে করে সল্লা বাসস্ট্যান্ডে নামেন ময়সের ও তার স্ত্রী লিপি। পরে রাস্তা পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ময়সের মারা যান।

গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী লিপি বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular