শুক্রবার, মে ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে বাসে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় সুপারভাইজার গ্রেফতার

টাঙ্গাইলে বাসে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় সুপারভাইজার গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় বাসের সুপারভাইজার গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে কালিহাতী উপজেলার বেনুকুর্শিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুপারভাইজার মো. এরশাদ (৪০) একই এলাকার মৃত লাল চানের ছেলে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বাসের সুপারভাইজার এরশাদকে গ্রেফতার করে। তিনি আরো বলেন, এ ঘটনায় বাসের চালক আলম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতুর পুর্ব থানা বাসস্ট্যান্ডে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এক প্রতিবন্ধী নারী বাস থেকে নামছিল। এ সময় বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পরিবহনের চালক আলম মিয়া এবং সহকারি (হেলপাড়) নাজমুল হোসেন ওই নারীকে ফুঁসলিয়ে ও প্রলোভন দেখিয়ে বাস থেকে নামতে দেয়নি। এরপর বাসের হেলপাড় নাজমুল গেটে দাঁড়িয়ে পাহারা দেয় এবং চালক ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই নারীর কান্নার আওয়াজ শুনে বাসস্ট্যান্ডের লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে টহল পুলিশ বাসের ভেতর থেকে ওই নারীকে উদ্ধার করে। এ সময় পুলিশ বাসের হেলপাড় নাজমুলকে গ্রেফতার করতে পারলেও ধর্ষক চালক আলম মিয়া পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃত হেলপার নাজমুল শুক্রবার বিকেলে টাঙ্গাইল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে বর্তমানে হেলপার কারাগারে রয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শুক্রবার মামলা দায়ের করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular