মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলে বিএনপির প্রার্থী চূড়ান্ত: হেভিওয়েট ৩ নেতা কারাগারে

টাঙ্গাইলে বিএনপির প্রার্থী চূড়ান্ত: হেভিওয়েট ৩ নেতা কারাগারে

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বিএনপির মনোনীত প্রার্থীরা দলের মনোনয়নপত্র হাতে পেয়েছেন। কৌশলগত কারণে প্রতিটি আসনে রাখা হয়েছে দুইজন করে প্রার্থী।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) ফকির মাহবুব আনাম স্বপন, সরকার শহীদ। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সুলতান সালাউদ্দিন টুকু, শামছুল আলম তোফা। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) লুৎফর রহমান খান আজাদ, মাঈনুল ইসলাম। টাঙ্গাইল-৪ (কালিহাতী) লুৎফর রহমান মতিন, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম। টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) মেজর জেনারেল (অব) মাহমুদুল হাসান, ছাইদুল হক ছাদু। টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) এ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, নুর মোহাম্মদ খান।টাঙ্গাইল-৭ (মির্জাপুর)আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাইদুল ইসলাম খান।

অন্যদিকে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে দুটি আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত হেভিওয়েট প্রার্থী কারাগারে রয়েছেন। রাজনৈতিকভাবে বিভিন্ন মামলায় তারা কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা।

এরা হলেন – টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের দুইবারের সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। গত ৬ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু – নাশকতা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন। তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

এছাড়াও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে তিনবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি দীর্ঘদিন কারাবন্দি রয়েছেন।

হেভিওয়েট এসব নেতা কর্মীদের কারাগারে রেখেই নির্বাচনী যুদ্ধে লড়াই করতে যাচ্ছে বিএনপি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular