টাঙ্গাইলে যুবকের উপর হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলা গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী এলাকার সন্ত্রাসী দ্বারা শিপনকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে বেলটিয়াবাড়ী এলাকার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গালা ইউনিয়নের নবাগত ইউপি সদস্য শিখা রাণি সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বেলটিয়াবাড়ী জামিয়া ফারুকীয়া মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল কদ্দুছ মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, অজিত কুমার দাস, রমজান আলী সরকার, খন্দকার শাহজাহান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় ব্যবসায়ী শিপনকে পূর্ব শত্রুতার জেরে ওই গ্রামের সোহাগ খান, টিপু মিয়া, আক্তারুজ্জামান বাদল, শাহানশাহসহ কয়েক জন বেধরক মারধর করে। স্থানীয়রা শিপনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে।

এ ঘটনায় ১০ জানুয়ারি শিপনের বড় ভাই মিঠুন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।

এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত এসআই মফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

 

 

 

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর