বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে সাবেক ডেপুটি স্পীকার হুমায়ন খান পন্নীর জন্মদিন পালিত

টাঙ্গাইলে সাবেক ডেপুটি স্পীকার হুমায়ন খান পন্নীর জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের করটিয়ায় আলোচনা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার মরহুম হুমায়ন খান পন্নীর ৯৮তম জন্ম দিন পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) সকালে করটিয়া এলাকাবাসীর আয়োজনে মসজিদ রোড ফুড গার্ডেনের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম হুমায়ন খান পন্নীর বড় মেয়ে সোনিয়া খান পন্নী। সাদ’ত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসাইল-সখিপুরের সাবেক এমপি মোরশেদ আলী খান পন্নী টিপু, টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, সাদ’ত কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি সৈয়দ জাদিত হোসেন জাদিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান উজ্জল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সোলায়মান হায়দার টুটুল।

এসময় পেশাজিবী সংগঠন, এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ ও বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফলেল সুভেচ্ছা দিয়ে বরণ করে নেন করটিয়ার এলাকাবাসি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular