ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে জেরিন সুলতানা (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। জেরিন কালিহাতি উপজেলার ধলাই গ্রামের প্রবাসী আলমগির হোসেনের মেয়ে। সে মাকে নিয়ে ঝড়কা গ্রামে বাসা ভাড়া করে থাকতেন।
আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ঝড়কা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, পরিবারের কাছে ভিডিও স্মার্টফোন আবদার করেছিল জেরিন। পরিবার থেকে তা দিতে ব্যর্থ হলে, অভিমানে নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে জেরিন। সে ঝড়কা শাহীন ক্যাডেট স্কুল এর নবম শ্রেণির ছাত্রী।
ঘাটাইল থানার এস.আই পলাশ আহাম্মেদ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।