মাছ বিক্রেতা ফজলু মিয়া জানান, তিনি আজ সকালে সিরাজগঞ্জের এক জেলের কাছ থেকে বাঘাইড় মাছটি কিনে বটতলা বাজারে আনেন। আর মাছটি দেখতে দোকানে ভিড় করেন অনেকেই। পরে বাজারে আসা ১২ জন মিলে প্রতি কেজি এক হাজার টাকা হিসেবে মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন।
মাছ ক্রেতা আব্দুল গফুর মিয়া বলেন, বাজারে মাছটি দেখার পর পছন্দ হয়ে যায়। আমরা কয়েকজন মিলে মাছটি কেনার সিদ্ধান্ত নেই। পরে ১২ জনে মিলে ৩৬ হাজার টাকায় মাছটি কিনেছি। বাজারেই মাছটি কেটে ভাগ করে নেয়া হয়েছে।
