মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের আকুরটাকুর পাড়ায় অগ্নিকান্ড

টাঙ্গাইলের আকুরটাকুর পাড়ায় অগ্নিকান্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের পৌরশহরের আকুরটাকুর পাড়ার সুরাইয়া মঞ্জিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে পৌর শহরের আকুরটাকুর পাড়া এলাকার শাহাদত হোসেনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার সুরাইয়া মঞ্জিলে আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২টি ইউনিট আগুন নিভানোর কাজ করে।

এ সময় রুমের ভিতর প্রচুর ধোয়ার সৃষ্টি হয়। তারপর স্মোক ইজেক্টরের মাধ্যমে ধোয়া অপসারণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কেউ হতাহত হয়নি। আগুনে বৈদ্যুতিক ক্যাবল, সুইচ বোর্ড ও আসবাবপত্রের ক্ষতিগ্রস্থ হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular