বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের আফরান নিশোর বাবা আর নেই

টাঙ্গাইলের আফরান নিশোর বাবা আর নেই

ফরমান শেখ: টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাট্য অভিনেতা আফরান নিশোর পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ ভোলা মিয়া করোনা আক্রান্তে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই হি রাজিউন)।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোররাতে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

জানা যায়, আব্দুল হামিদ মিয়া ভোলা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এ  আক্রান্ত ছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোররাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

পরিবার সূত্র জানায়, আজ বৃহস্পতিবার আসর নামাজের পর ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পৌরসভার ছব্বিশাস্থ ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল হামিদ মিয়া ভোলার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখসহ অন্যান্যরা

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular