আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল মুনতাকিম। সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইসা। রাষ্ট্রপক্ষে ছিলেন ড. মো. বশির উল্লাহ।
এ মামলার তদন্ত চলাকালে মোহাম্মদ আলীকে ২০১৪ সালের ২৪ আগস্ট গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এ মামলায় ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি তৎকালীন সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর একই বছরের ৬ সেপ্টেম্বর দণ্ডবিধির ৩০২/ ১২০/৩৪ ধারায় সংসদ সদস্য রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
