বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
Homeঅপরাধটাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত, আহত ১

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত, আহত ১

এম সাইফুল ইসলাম শাফলু : ‎টাঙ্গাইলের সখীপুরে একই মোটরসাইকেল দুর্ঘটনায় মোজাম্মেল হোসেন (১৬) ও ইয়ানুর (১৭) নামের দুই স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। শনিবার রাত ৭টার দিকে সখীপুর-গোড়াই সড়কের উপজেলার তক্তারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মাহির হাসানকে (১৭) উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত মোজাম্মেল হোসেন উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এবং ইয়ানুর হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য শিউলি বেগমের ছেলে। তাঁরা দুজনই রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আজ রবিবার সকাল ১০ টায় পৃথক দুটি জানাযা শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তক্তারচালা বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ সময় ইয়ানুর ও মাহিরকে গুরুতর আহত হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাঁদের ঢাকায় পাঠানো হলে যাওয়ার পথে ঢাকার উত্তরা এলাকায় গিয়ে ইয়ানুরের মৃত্যু হয়।

‎সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, ঘাতক পিকআপটি জব্দ করার চেষ্টা চলছে।


নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular